শৈশবে ঈদের আগে হারিয়ে যাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী গ্রাম অযোধ্যায়। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ফেনী নদী। নদীর ওপারে ভারত।
আমার নানা বাড়ি উপজেলা সদরে, মাটিরাঙ্গা বাজার থেকে দুই কিলোমিটার দূরে। ওই বাজারে আমার ছোট মামার ওষুধের দোকান। শৈশবে আমরা নানা বাড়ি থেকে হাঁটতে হাঁটতে বাজারে মামার দোকানে চলে যেতাম। সন্ধ্যা হওয়ার আগে আবার ফিরে আসতাম। আমার বয়স হবে তখন ছয়-সাত বছর। ঈদের দুই দিন আগে হাঁটতে হাঁটতে বাজারে যাই। ফেরার সময় কিছু দূর গিয়েই বুঝতে পারলাম আমরা পথ ভুলে গিয়েছি। অন্ধকার হয়ে আসছে। আমার ছোট ভাই কান্না শুরু করে দিল। ছোট ভাইকে কাঁদতে দেখে পাশ দিয়ে যাওয়া এক লোক থামলেন। তাঁকে পথ হারানোর কথা বললাম। আমার মামার কথা বললাম। তিনি চিনলেন। পরে তিনি বাজারে নিয়ে ছোট মামার কাছে আমাদের বুঝিয়ে দিলেন।