শৈশবের দুরন্তপনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বর্ষাকাল থেকেই পানিতে পূর্ণ হয়ে যায় খাল-বিল, নদী-নালা। শিশু-কিশোরেরা আনন্দে পানিতে মেতে ওঠে। আবার পানিতে ডুবে প্রাণ হারানোর সংখ্যা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। বেলা হলেই এসব জলাধারের স্বচ্ছ পানিতে ঝাঁপিয়ে পড়ে গ্রামের দুরন্ত শিশু-কিশোরেরা। নদীর পাড়ে থাকা ট্রলার বা উঁচু কোনো গাছ থেকে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়তে অভ্যস্ত তারা। এক ঝাঁক শিশু-কিশোরের দেখা মিলল পাবনা বেড়া উপজেলার হুরাসাগর নদে। পাবনার বেড়া উপজেলার ডাকবাংলা এলাকার কিছু চিত্র। নদীর পানিতে ওপর থেকে লাফিয়ে পড়ছে শিশুরা। কেউ যেন শূন্যের মাঝে উড়ছে। কেউ যেন ঝাঁপ দিয়েছে বিমান থেকে। রকেটের মতো নামছে, কেউবা মার্শাল আর্ট ভঙ্গিতে। এমনই দুরন্তপনায় কেটে যায় ওদের শৈশব।







