শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূপতি রঞ্জন চৌধুরী
মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা ভূপতি রঞ্জন চৌধুরী (৬৭) গত শনিবার পরলোক গমন করেছেন। তিনি ফুসফুস ও কিডনির জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা দুইটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রদ্ধা নিবেদন শেষে লক্ষ্মীপুরে তাঁর পৈতৃক বাড়িতে সৎকার করা হবে। বিজ্ঞপ্তি।
মনোয়ারুল ইসলাম
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট কলেজের সাবেক শিক্ষক মনোয়ারুল ইসলাম (৬০) ক্যানসারে আক্রান্ত হয়ে ১৭ অক্টোবর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিনই মিঠাপুকুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি মা, স্ত্রী, মেয়ে, এক ছেলে ও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। বিজ্ঞপ্তি।