শো ক
আব্দুল হাকিম
রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম আল মাজী (৯২) গতকাল বৃহস্পতিবার সকালে এনায়েতপুরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব পাঙ্গাসী লায়লা-মিজান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি জানকিগাতীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
ফররুখ আহমেদ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের আজীবন সদস্য ফররুখ আহমেদ (২৯) গত বুধবার রাতে বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা-বাবা, বোন, স্ত্রীসহ অনেক স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সদর দপ্তরে প্রথম এবং রাতে নোয়াখালী জেলা শহরে নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস।
কু ল খা নি
মোশাররফ উদ্দিন ভূঁইয়া
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিসটেন্স সেন্টারের (বিটাক) প্রতিষ্ঠাতা মোশাররফ উদ্দিন ভূঁইয়ার কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর নাখালপাড়া এয়ারফোর্স মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
রহিমা বেগম
রাজধানীর খিলগাঁও নিবাসী মরহুম সাহেব আলীর স্ত্রী মোসাম্মৎ রহিমা বেগমের কুলখানি আজ শুক্রবার বাদ আসর মরহুমার বাসভবন ‘রহিমা কুঞ্জ’ ৫১২/সি, খিলগাঁও পুনর্বাসন এলাকায় কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজনদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রহিমা বেগম গত ৯ জানুয়ারি হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মুক্তিযোদ্ধা ও শিশু সংগঠক মো. শফিকুর রহমান শহীদের মা। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।