শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলকিস বেগম
শরীয়তপুরের বিলকিস বেগম (৯০) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিলকিস বেগম শহীদ বুদ্ধিজীবী হুমায়ুন কবীরের মা। বিজ্ঞপ্তি।
নাজমা বেগম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাজমা বেগম (১০৬) গত বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।