শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসির উদ্দিন সরকার
জাতীয় দলের সাবেক ফুটবলার আজমল হোসেন বিদ্যুতের বাবা নাসির উদ্দিন সরকার (৭৫) গত শুক্রবার রাতে বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন নাসির উদ্দিন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর নারায়ণগঞ্জের বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার মসজিদে জানাজা শেষে মীর হাজারীবাগ বন্দর শাহি মসজিদের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।