শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্জুমান আরা বেগম
মেহেরপুর শহরের আঞ্জুমান আরা বেগম (৮২) গত শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রোববার মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। আঞ্জুমান আরা বেগম এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও স্থানীয় সংবাদপত্র এজেন্ট আতিকুর রহমান এবং বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক এজেন্ট সমিতির কেন্দ্রীয় সভাপতি আখতার হোসেনের মা।
মেহেরপুর প্রতিনিধি

কু ল খা নি
সামঝে আরা সৈয়দ
গানের ডালির প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মানিকের বড় মেয়ে সামঝে আরা সৈয়দ ওরফে আশার কুলখানি আজ মঙ্গলবার বাদ মাগরিব মিরপুরের পল্লবীর নিজ বাসভবনে (সেকশন ১১-বি, ১২/৬/১৪) অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। সামঝে আরা সৈয়দ ১৪ ফেব্রুয়ারি রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।

মৃ ত্যু বা র্ষি কী
তারিকুল ইসলাম শান্ত
কার্টুনিস্ট, সাহিত্যিক ও টিভি-নাটক নির্মাতা তারিকুল ইসলাম শান্তর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ঢাকার পশ্চিম নাখালপাড়ায় তাঁর পৈতৃক বাসভবন ‘মায়াকুঞ্জে’ বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সব শুভানুধ্যায়ীকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। গত বছর এই দিনে শাহবাগের গণজাগরণ মঞ্চে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান দেওয়ার সময় হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান শান্ত। তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক শরিফুল ইসলাম ভূঁইয়ার ছোট ভাই। বিজ্ঞপ্তি।