শো ক
আবুল হাসেম
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল হাসেম (৭৪) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ বুধবার সকালে জানাজা শেষে দত্তপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করার কথা। আবুল হাসেম ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদ আব্দুছ ছাত্তারের ভাই এবং উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শিল্পপতি মাহমুদ হাসান সুমনের বাবা। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।
কু ল খা নি
মিনু রহমান
প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খানের স্ত্রী মিনু রহমানের (৭২) কুলখানি আগামী শুক্রবার তাঁর গুলশানের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। এ ছাড়া মানিকগঞ্জের সেওতা জামে মসজিদে অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া। মিনু রহমান গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
মৃ ত্যু বা র্ষি কী
কাজী হামিদুল হক
বঙ্গোপসাগরে বাংলা চ্যানেলের আবিষ্কারক কাজী হামিদুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা মসজিদে বাদ জোহর দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত এভারেস্ট একাডেমিতে বিকেল পাঁচটায় স্মৃতিচারণা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পেশাদার ডুবসাঁতারু (স্কুবা ডাইভার) এবং জলতলের এই আলোকচিত্রী দেশের তরুণ প্রজন্মের কাছে ছিলেন ‘অ্যাডভেঞ্চার গুরু’। বিজ্ঞপ্তি।