শো ক
দীপক রঞ্জন সেনগুপ্ত
সাবেক অতিরিক্ত সচিব ড. দীপক রঞ্জন সেনগুপ্ত ১৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও নেলী সেনগুপ্তার নাতি। তাঁর জন্মস্থান বড়মা, পটিয়া, চট্টগ্রামে। ২২ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
রফিক উদ্দিন
বরগুনা জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মো. রফিক উদ্দিন (৭৪) গত মঙ্গলবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে আবুল হোসেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, বরগুনা
আজিজুল হক
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আজিজুল হক (৬৮) গতকাল বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের বার কাউন্সিলে ও সেগুনবাগিচার নিজ বাসার সামনে দুই দফা জানাজা শেষে তাঁর মরদেহ ফেনীর দাগনভূঞার করমুল্লাপুরে নেওয়া হয়। সেখানে তৃতীয় দফা জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।