শো ক
মোসাম্মৎ ফাতেমা খানম
নারায়ণগঞ্জের বাসিন্দা মোসাম্মৎ ফাতেমা খানম (৭৪) গত ১৮ ফেব্রুয়ারি হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি তিন মেয়ে, তিন ছেলে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর তাঁর জামাতা মনিরুল ইসলামের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
চে হ লা ম
কাজী ফয়জুল মহী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক কর্মকর্তা কাজী ফয়জুল মহীর চেহলাম আজ ২১ ফেব্রুয়ারি। ফেনী জেলার পশ্চিম সিলোনিয়া (গোবিন্দপুর) কাজী বাড়িতে অনুষ্ঠেয় চেহলামে তাঁর শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
কু ল খা নি
মোহাম্মদ আবুল খায়ের
জাতীয় পরিষদের সাবেক সদস্য ও যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল খায়েরের কুলখানি আজ। গুলশানের আজাদ মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ আ স ম ফিরোজ শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
মৃ ত্যু বা র্ষি কী
কাজী নুরুল ইসলাম
প্রথম আলোর কর্মী কাজী নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বাদ জুমা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সম্ভুরদিয়া গ্রামে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।