শো ক
মোহাম্মদ আলী
জামালপুরের বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ আলী (৭৮) গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ বাদ জুমা রাজধানীর মণিপুরিপাড়া খেজুরবাগান মসজিদে জানাজা শেষে বনানী গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
ফিরোজা বেগম
দৈনিক আজকের কাগজ-এর সাবেক নাটোর প্রতিনিধি এম জাহীদুল হুদা ফরহাদের মা ফিরোজা বেগম গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোর শহরের মীরপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গত বুধবার বাদ জোহর মীরপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ গাড়িখানা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। আজ শুক্রবার বিকেলে তাঁর নিজ বাড়িতে দোয়া মহফিল অনুষ্ঠিত হবে। নাটোর প্রতিনিধি
ইসরাফিল আজাদ
নোয়াখালীর সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আ ত ম ইসরাফিল আজাদ (৭৩) গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, পাঁচ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস।