শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারুল হক
নাটোরের ভূমি কার্যালয়ের সাবেক কর্মী আনোয়ারুল হক (৮৩) গতকাল শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আনোয়ারুল হক দৈনিক ইনকিলাব-এর নাটোর প্রতিনিধি আজিজুল হক ওরফে টুকুর বাবা। নাটোর প্রতিনিধি।

মৃ ত্যু বা র্ষি কী
কালীরঞ্জন শীল
মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কালীরঞ্জন শীলের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ৮ মার্চ ঢাকেশ্বরী মন্দিরে তাঁর বার্ষিক ক্রিয়া সম্পন্ন করা হবে। বিজ্ঞপ্তি।

গোলাম রহমান নেগাবান
বরিশালের বাকেরগঞ্জ থানার মুক্তিযোদ্ধা গোলাম রহমান নেগাবানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে উপজেলার চর গজালিয়াস্থ মরহুমের গ্রামের বাড়িতে আজ বাদ আসর ওয়াজ ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।