শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুন নাহার বেগম
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক প্রধান কোচ সরওয়ার ইমরানের মা শামসুন নাহার বেগম (৮৪) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে গভীর শোক ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

সুশান্ত কুমার দাস
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড় এলাকার সংবাদপত্র এজেন্ট সুশান্ত কুমার দাস (৪৭) গতকাল শনিবার সকালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী রেখে গেছেন। গতকাল দুপুরে তালমা ইউনিয়নের কদমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ফরিদপুর অফিস