শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াসিন মিয়া
মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপসচিব এমডি ইয়াসিন মিয়া (৭৬) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে শনিবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

খন্দকার মোজাফ্ফর হোসেন
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য শহরের পাড়েরহাট সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা খন্দকার মোজাফ্ফর হোসেন গত শনিবার রাতে তাঁর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে পৌর গোরস্থানে দাফন করা হয়। পিরোজপুর প্রতিনিধি।