শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশারফ হুসেন
ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোশারফ হুসেন (৪২) গত রোববার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক বছর ধরে মটর নিউরন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার রাতে আন্দন মোহন কলেজে প্রথম ও গতকাল সোমবার বেলা ১১টায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে। ময়মনসিংহ অফিস