শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী জাফরুল ইসলাম
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজাদীর সাবেক বার্তা সম্পাদক কাজী জাফরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে স্মৃতিসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

আলী আমজাদ খান
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর নিবাসী সাবেক যুগ্ম সচিব ও শ্রীকাইল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আলী আমজাদ খান (৮৮) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

মো. লুৎফুল কবীর
সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লুৎফুল কবীর (৮২) গত সোমবার রাতে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লুৎফুল কবীর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ইকবাল কবীর ও দেশ টিভির বিশেষ প্রতিনিধি নজরুল কবীরের বাবা। বিজ্ঞপ্তি।

মোহাম্মদ আলী আহসান
ঢাকার সিদ্ধেশ্বরী নিবাসী এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী আহসানের (বাচ্চু) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরে কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। আলী আহসান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারসের পাবলিক পলিসি স্কলার আলী রিয়াজের মেজো ভাই। বিজ্ঞপ্তি।

আবদুর রশীদ
মুক্তিযুদ্ধের সংগঠক ও শিক্ষক নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আবদুর রশীদের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে স্বজনদের কাছে দোওয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

আবদুল মান্নান
সাবেক সরকারি কর্মকর্তা আবদুল মান্নানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।