শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. সাইদুল হক
ফিজির প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ড. সাইদুল হক গত সোমবার ৫৯ বছর বয়সে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ভাই, এক বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর কুলখানি কাল শুক্রবার বাদ আসর ধানমন্ডিতে তাঁর বাসভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

মর্জিনা হাসান
কুষ্টিয়ার বাসিন্দা মর্জিনা হাসান (৭২) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাত ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুর মা মর্জিনা হাসান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বিজ্ঞপ্তি।

শেখ মো. মকলু মিয়া
সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. মকলু মিয়া (৮০) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিজ্ঞপ্তি।