শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মুহাম্মদ আবদুহু
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আবদুহু (৪৮) গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। সৈয়দ মুহাম্মদ আবদুহু কবি ফররুখ আহমদের কনিষ্ঠ সন্তান। মগবাজার ওয়ারলেস রেলগেটের চাঁদ মসজিদে বাদ আসর জানাজার পর তাঁকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
ফজলুল হক ভুঁইয়া
বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ফজলুল হক ভুঁইয়া (৬৪) গত ২১ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি
মোসামঞ্চাৎ মালেকা বেগম
পটুয়াখালীর গলাচিপা থানার গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল গ্রামের মো. ইদ্রিস ঢালীর স্ত্রী মোসামঞ্চাৎ মালেকা বেগম (৮২) গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে, পাঁচ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তিনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মা। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।

রওশন আখতার
রাজধানীর কল্যাণপুরের অধিবাসী রওশন আখতারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে কল্যাণপুরে তাঁর মেয়ে রোখসানা কারদারের বাসভবনে বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।