শো ক
মো. নুরুজ্জামান খন্দকার
লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. নুরুজ্জামান খন্দকার (৭৮) গতকাল রাত আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই মেয়ে, এক ছেলে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
লালমনিরহাটের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব নুরুজ্জামান খন্দকার জেলা শিল্পকলা একাডেমীর বর্তমান কমিটির কোষাধ্যক্ষ এবং সংগীত বিদ্যালয়ের পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।
শাফিনাজ আক্তার
ঢাকার লালমাটিয়ার ফাউন্ডেশন স্কুলের ভাইস প্রিন্সিপাল শাফিনাজ আক্তার গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার বাদ জোহর মোহাম্মদপুরের ৫/খ সাতমসজিদ রোড, কনফিডেন্স টাওয়ারে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। আগামী ৩ মার্চ বাদ মাগরিব একই ঠিকানায় কুলখানি অনুষ্ঠিত হবে। জানাজা ও কুলখানিতে অংশ নিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে। শাফিনাজ আক্তার জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য, স্টেপ মিডিয়া লিমিটেডের পরিচালক এম সালেহ বাদলের স্ত্রী। বিজ্ঞপ্তি।