শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনসুরুল আমিন
ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর সহসম্পাদক আলী শাহরিয়ার আমিনের বাবা মুক্তিযোদ্ধা মেজর মনসুরুল আমিন (৬৪) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম যুদ্ধ কোর্সের অফিসার। বিজ্ঞপ্তি।
কিরণময়ী দেবী
নোয়াখালী জেলার সদর উপজেলার নেয়াজপুর গ্রামের স্বর্গীয় হরেন্দ্র কুমার ভৌমিকের স্ত্রী কিরণময়ী দেবী (৯৫) গত ২৭ ফেব্রুয়ারি নিজ বাড়িতে মারা গেছেন। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আত্মার শান্তি কামনায় নিজ বাড়িতে ৯ মার্চ অশৌচান্ত শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।