শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজলুল হক
নরসিংদীর মনোহরদী উপজেলার দিঘাবর গ্রামের ফজলুল হক (৭০) গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কাপাসিয়ার চরদুর্লভ খান আ. হাই সরকার উচ্চবিদ্যালয়ে প্রায় ৪০ বছর শিক্ষকতা করেছেন। বিকেল তিনটায় ওই বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম ও দিঘাবরে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

আতাহার হোসেন আবু
বাগেরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান, আলহাজ এ এস এম আতাহার হোসেন আবুর (৮২) প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৮ মার্চ। এ উপলক্ষে সগপরিবারের পক্ষ থেকে আজ শহরের বিভিন্ন এতিমখানা ও মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আতাহার হোসেন ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ২০ বছর বাগেরহাট পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক জাতীয় পরিষদ সদস্য আলহাজ ডা. মোজাম্মেল হোসেনের ছেলে।
বাগেরহাট প্রতিনিধি।

মির্জা রহিমা খাতুন
ময়মনসিংহের মুক্তাগাছার মরহুম মোফাজ্জল হোসেন খানের স্ত্রী মির্জা রহিমা খাতুনের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ৮ মার্চ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরহুমার রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তিনি সাবেক যুগ্ম সচিব ক্যাপ্টেন জামিলুর রহমান খানের মা। বিজ্ঞপ্তি।