শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং ঢাকা মহাখালীর ক্যানসার হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল মো. হজরত আলী (৪২), গত ৭ মার্চ শুক্রবার টাঙ্গাইল জেলার দেলদুয়ারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই শিশুপুত্র ও বৃদ্ধা মা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং কালো ব্যাজ ধারণসহ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি।