শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামীমা আখতার
অর্থনীতিবিদ শামীমা আখতার গতকাল রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির জীবন সদস্য এবং পরিকল্পনা কমিশনের বিভাগীয় প্রধান ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।

দেলোয়ার হোসেন
গোপালগঞ্জের মোহাম্মাদপাড়ার সমাজসেবক মো. দেলোয়ার হোসেন (৮১) শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মোহাম্মাদপাড়া মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

শামসুর রহমান
পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শামসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুরে মরহুমের গ্রামের বাড়িতে আগামী শুক্রবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এএনএম শহীদুল্লাহ
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এ এন এম শহীদুল্লাহর দশম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।