শো ক
মো. হামিদুর রহমান
বাংলা একাডেমির সাবেক উপপরিচালক মো. হামিদুর রহমান হূদেরাগে আক্রান্ত হয়ে ৬ মার্চ বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। ৭ মার্চ শুক্রবার বাদ জুমা বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
রাজিয়া বেগম
চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদ গ্রামের রাজিয়া বেগম (৭৫) গতকাল সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর পটিয়ার রশিদাবাদ বড় শাহ আলী ফকিরের মসজিদের মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ‘পাঞ্জাবিওয়ালা’, ‘সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা’, ‘মনের বাগানে’সহ অনেক স্মরণীয় গানের স্রষ্টা আবদুল গফুর হালীর স্ত্রী ছিলেন রাজিয়া বেগম। বিজ্ঞপ্তি।