শো ক
রাইসা সুলতানা
নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক রাইসা সুলতানা (৭৫) ৮ মার্চ ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি সাবেক সচিব আমিনুল্লাহর মেয়ে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাবেক ভাইস চেয়ারম্যান রুহুল আমিন মজুমদারের স্ত্রী ছিলেন। ১৪ মার্চ ছেলের বনানীর বাড়িতে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।
প্রথম আলোর ক্রীড়া বিভাগের সহসম্পাদক মোহাম্মদ সোলায়মানের (পলাশ) বাবা মোহাম্মদ লাল মিয়া (৬৮) গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটায় জুরাইনের বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। এশার নামাজের পর জানাজা শেষে তাঁকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।
আনোয়ার হোসেন বাঙ্গালী
কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক ও চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী (৬০) গতকাল মঙ্গলবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
মাহমুদুল ইসলাম রনি
টোয়েন্টিফোর ডট কম-এর নিউজ-রুম এডিটর মাহমুদুল ইসলাম রনি (২৫) গত সোমবার সকালে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিন নিউজরুমে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা তাঁকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে সাতটায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। বিজ্ঞপ্তি।