শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. মো. আজিজুল ইসলাম
দিনাজপুরের প্রবীণ চিকিৎসক ও সমাজসেবী ডা. মো. আজিজুল ইসলাম (৮৪) গত বৃহস্পতিবার বিকেল চারটায় শহরের কসবা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার বাদ জুমা কসবা ঈদগাহ মাঠে জানাজা শেষে কসবা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। দিনাজপুর অফিস।

ড. আলীম-আল-রাজী
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও আইনজ্ঞ ড. আলীম-আল-রাজীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ড. আলীম-আল-রাজী স্মৃতি পরিষদ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, সিটি ল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ড. আলীম-আল-রাজী স্মৃতি পরিষদ সকালে বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে। বিজ্ঞপ্তি।