শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলাম আহমেদ
দৈনিক নিউ এইজ-এর চট্টগ্রাম কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক মোস্তফা ইউসুফের পিতা ইসলাম আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত ২১ অক্টোবর রাতে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত থাকা অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। গতকাল শনিবার সকালে একটি বেসরকারি ফ্লাইটে তাঁর মরদেহ চট্টগ্রানে আনা হয়। পরে মরদেহ রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা ইউনিয়নে গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।