শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুজ্জামান
সাবেক সেনা কর্মকর্তা ও রাষ্ট্রদূত মেজর জেনারেল শামসুজ্জামান (৮৩) গত বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর মরদেহ রাজধানীর বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার বাদ আসর তাঁর নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এমদাদ আলী
পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমদাদ আলী (৮৭) গতকাল শনিবার বেলা তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর জানাজা আজ রোববার বাদ জোহর পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পৌর গোরস্থানে দাফন করা হবে। পটুয়াখালী অফিস।