শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিয়া চৌধুরী
চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক অমিয়া চৌধুরী (৮৪) গত বুধবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্বামী, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। আজ শুক্রবার বেলা দুইটায় চট্টগ্রামের বলুয়ার দীঘির শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

সেলিনা বানু
পটুয়াখালীর বাউফল উপজেলার রাজনগরের বাসিন্দা সেলিনা বানু গত বুধবার সকালে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি যকৃতের রোগে ভুগছিলেন। তিনি স্বামী ও ছয় সন্তান রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে জানাজা শেষে রাজনগরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আজ শুক্রবার বাদ জুমা মরহুমার গ্রামের বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। এতে স্বজনদের অংশ নিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
মরহুমার বড় ছেলে মো. সেলিম মোল্লা বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব। গতকাল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খান মোহাম্মদ এসহাক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।

নূর মোহাম্মদ সিদ্দিকী
চট্টগ্রামের দেওয়ানহাটের আহমেদ ম্যানশনের স্বত্বাধিকারী সুলতান নূর মোহাম্মদ সিদ্দিকী (৬৩) গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি ক্যানসার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর জানাজা কাল শনিবার সকাল সাড়ে ১০টায় দেওয়ানহাটস্থ ফায়ার সার্ভিস মাঠে অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।