শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলতাফ হোসেন শাহ
ঢাকার নিউ ইস্কাটন নিবাসী আলহাজ আলতাফ হোসেন শাহ (৭৭) গত ২০ মার্চ দিবাগত রাত দুইটা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ তাঁর নিজ গ্রাম জাতআমরুল, আত্রাইয়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের কুলখানি আগামীকাল সোমবার বাদ আসর তাঁর নিজ বাসভবন ৪৪/৪ নিউ ইস্কাটনে অনুষ্ঠিত হবে। এতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে শরিক হতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

নজরুল ইসলাম
বগুড়ার সান্তাহার পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দুলাল (৬৫) হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল শনিবার দুপুরের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় সান্তাহার শহরের সাতাহার গ্রামের ঈদগাহ্ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নজরুল ইসলাম দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি রতন ইসলামের বড় ভাই। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।