শো ক
আনোয়ারা খাতুন
ঢাকার ধানমন্ডি নিবাসী আনোয়ারা খাতুন (৭৮) গত ২৩ মার্চ সকালে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ গতকাল বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর বড় ছেলে সাবেক ফুটবলার মরহুম আনোয়ারুল হক পান্না। বিজ্ঞপ্তি।
বেগম আশরাফুন্নেসা
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ এস এম হাবিবউল্লাহর স্ত্রী বেগম আলহাজ আশরাফুন্নেসা (৮৪) গত শনিবার রাত নয়টা ৫০ মিনিটে নিজ বাসভবনে (‘হাবিব মহল’ ১২৮, নিউ ইস্কাটন, ঢাকা) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই কন্যা রেখে গেছেন। মরহুমাকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কাজীসাল, ব্রজের হাটি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ২৬ মার্চ বাদ মাগরিব ‘হাবিব মহলে’ মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
আবদুল হাকিম
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল হাকিম (৮৫) আর নেই। গতকাল রোববার তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আবদুল হাকিম মৃত্যুর আগ পর্যন্ত বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
দেলোয়ার হোসেন মজুমদার
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার দেলোয়ার হোসেন মজুমদার (৬৫) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় ফুলগাজীর আমজাদ হাটের উত্তর তারাকুচা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিজ্ঞপ্তি।