শো ক
এম এ হাকিম
সাবেক গণপরিষদ সদস্য ও কুমিল্লার বরুড়া থেকে নির্বাচিত সাবেক সাংসদ এম এ হাকিম (৭৯) গত রোববার বিকেলে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ হাকিম ১৯৭০, ’৭৩, ’৮৬ ও ’৯১ সালে সাংসদ নির্বাচিত হন। তিনি তিন মেয়ে, চার ছেলে, নাতি-নাতনি ও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
মালেকা খাতুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের বাসিন্দা মালেকা খাতুন (৮২) গতকাল সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। বেলা আড়াইটায় বাড়িতে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার নোয়াখালীর নিজস্ব সংবাদদাতা গিয়াস উদ্দিন ফরহাদের মা এবং সমকাল পত্রিকার নোয়াখালী প্রতিনিধি রুদ্র মাসুদের নানি। নোয়াখালী অফিস