শো ক
মুকিতুর রহমান
গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি এ কে এম মুকিতুর রহমান গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে মরহুমের ধানমন্ডিস্থ বাসভবনে যান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর স্ত্রী ও পরিবারের শোকাহত সদস্যদের সান্ত্বনা দেন। বিজ্ঞপ্তি।
জিন্নাতুল ইসলাম
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সহসভাপতি ও প্রিমিয়ার ব্যাংকের শ্যামলী শাখার উপব্যবস্থাপক জিন্নাতুল ইসলাম (৩৪) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুরারোগ্য রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ বুধবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জের গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
শারেক আহমেদ
ঢাকার দিলু রোডের সরফুদ্দিন আহমেদের ছেলে শারেক আহমেদ (২৭) ২৩ মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় আসবে এবং শুক্রবার বাদ জুমা মগবাজার দিলু ব্যাপারী মসজিদে জানাজা শেষে মসজিদ-সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
আবদুল জলিল
শহীদ আবদুল জলিল বিশ্বাসের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় কাঙালিভোজ, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুল জলিল ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাত্রে ঢাকার সূত্রাপুর থানায় পাকিস্তানি সেনাদের হামলায় শহীদ হন। তিনি সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। বিজ্ঞপ্তি।
রওশন আরা বেগম
কাস্টমসের সাবেক সুপার মরহুম আহম্মদ ফজলুল করিমের স্ত্রী রওশন আরা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষে বাদ জোহর বনানী কবরস্থানে দোয়া মাহফিল হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।