শো ক
মো. শাহ আলম
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. শাহ আলম (৬৪) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ বাড়িয়াখালির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মো. শাহ আলম প্রথম আলোর মিরসরাই বন্ধুসভার সাধারণ সম্পাদক সংগীতশিল্পী মুহিবুল আরিফের বাবা। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।
জহিরুল হক খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান (৬২) বীরপ্রতীক গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার মাগরিবের নামাজের পর শহরের লোকনাথদীঘি ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
সউদ আহমদ
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক সউদ আহমদ গত শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
গোলাম মোস্তফা
পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হাফিজাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা (৭২) গত শুক্রবার রাতে প্রধানপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও পাঁচ ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার বিকেলে মাঘই পানিমাছপুখুরী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পঞ্চগড় প্রতিনিধি।