শো ক
লিয়ানপুম বম
বান্দরবানের বম আদিবাসী সম্প্রদায়ের একমাত্র মুক্তিযোদ্ধা লিয়ানপুম বম (৮২) গত বুধবার রাতে বান্দরবান জেলা শহরের মধ্যমপাড়ার নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের ফাতিমা রানী চার্চের খ্রিষ্টান শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ সমাহিত করা হয়। লিয়ানপুম বম ১৯৫৫ সালে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন। ১৯৭১ সালে তিনি ১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। বান্দরবান প্রতিনিধি।
কুলসুম বেগম
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর মা কুলসুম বেগম (৬৯) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্বামী, চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। আজ বাদ জুমা নাখালপাড়া নুরানী জামে মসজিদে জানাজা শেষে তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক।
মুকিতুর রহমান
গণপূর্ণ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম মুকিতুর রহমানের কুলখানি আজ শুক্রবার বাদ আসর ধানমন্ডির একটি মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি ২৫ মার্চ ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।
মকবুলুর রহমান
বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এ কে এম মকবুলুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৮ মার্চ। এ উপলক্ষে আজ বাদ জুমা তাঁর রাজধানীর বাসভবনে দোয়া মাহফিল এবং চাঁদপুরের আশ্বিনপুরে কবর জিয়ারত ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
অধ্যাপক আসাদুজ্জামান
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের ড. এম আসাদুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৮ মার্চ। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করতে পরিবারের পক্ষ থেকে ছাত্রছাত্রী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।