শো ক
খলিলুর রহমান
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ভাই খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্লিন্টনে নিজ বাড়িতে হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল রোববার বাংলাদেশ সময় সকাল সাতটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তিন মেয়ে ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
কামরুজ্জামান চৌধুরী
চাঁদপুর টিআইবির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক কামরুজ্জামান চৌধুরী (৭৮) গতকাল রোববার বেলা তিনটায় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন সন্তানসহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। কামরুজ্জামান চৌধুরী ১৯৬৯ সালে পাকিস্তান অবজারভার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। চাঁদপুর প্রতিনিধি।