শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ ওয়াদুদ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা এম এ ওয়াদুদ (৭০) গত রোববার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
সুকুমার চন্দ্র দে
কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র দে (৭৫) গত রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে তাঁর সৎকার সম্পন্ন হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।

এ কে এম আবদুর রউফ
মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের মূল সংবিধানের লিপিকার এবং মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এ কে এম আবদুর রউফের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ ১ এপ্রিল। এ উপলক্ষে বাদ মাগরিব নিউ ইস্কাটনের ফ্ল্যাটে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশ নিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আবদুর রউফ বাংলাদেশ ফিল্ম আর্কাইভসের প্রতিষ্ঠাতা কিউরেটর। বিজ্ঞপ্তি।
ফজলু, রফিক ও আনোয়ার
আজ ১ এপ্রিল শহীদ দুই ভাই ও তাঁদের ভাগনের ৪৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গ্রামের বাড়ি নরসিংদীর কাজি কান্দির গ্রামে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুই ভাই ফজলুর রহমান ও রফিকুল ইসলাম এবং ভাগনে আনোয়ার হোসেনকে মুক্তিযুদ্ধের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে। বিজ্ঞপ্তি।