শো ক
মো. মোবারক আলী
চিকিৎসক মো. মোবারক আলী (৮৬) ৭ এপ্রিল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। কাল শুক্রবার বাদ আসর সিদ্ধেশ্বরী ইস্টার্ন হাউসিংয়ে তাঁর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি নিপসনের পরিচালক এবং ঢাকা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন। বিজ্ঞপ্তি।
অধ্যাপক আনিসুর রহমান
জগন্নাথ কলেজের সাবেক শিক্ষক, অধ্যাপক আনিসুর রহমান (৭৪) গত ৬ এপ্রিল মহানগরের উত্তরায় নিজ আবাসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী অবসরপ্রাপ্ত অধ্যাপক বিলকিছ বানু, তিন কন্যা, তিন জামাতা, নাতি-নাতনি ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিনই বাদ মাগরিব জানাজা শেষে উত্তরার কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। ব্যবস্থাপনা বিষয়ে মরহুমের বেশ কিছু গ্রন্থ রয়েছে। বিজ্ঞপ্তি।
সাহিত্যিক সৈয়দ আবুল হোসেনের মেয়ে খালেদা রশীদ গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁকে নিউইয়র্কে দাফন করা হয়েছে। তাঁর স্বামী মাহবুবুর রশীদ ছিলেন তদানীন্তন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বিজ্ঞপ্তি।