শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমতাজ আহমেদ
তৎকালীন পূর্ব পাকিস্তানের আইনসভার (১৯৫৪) ও গণপরিষদের (১৯৭০) সদস্য মমতাজ আহমেদ (৯৬) গতকাল রোববার সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আট ছেলে, সাত মেয়ে রেখে গেছেন। আজ সোমবার সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মমতাজ আহমেদ ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম সহপাঠী। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।