শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রফিকুল আলম
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ভাই মরহুম আবদুল গণির ছেলে মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল আলম রতন (৫৮) গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল বলে স্বজনেরা জানিয়েছেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কাল শুক্রবার সকালে তাঁর মরদেহ বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে বাদ জুমা মিঠামইনে জানাজা শেষে কামালপুর গ্রামের পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।

ফরিদ উদ্দিন আহমেদ
জাতীয় বক্সিং দলের প্রাক্তন সদস্য, মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক ফরিদ উদ্দিন আহমেদ (৬৪) গতকাল বুধবার ভোরে কুমিল্লার স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক কন্যা, ছয় ভাই, তিন বোন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর বিষ্ণুপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক মোসলেহ উদ্দিন আহমেদের বড় ভাই। বিজ্ঞপ্তি।

গুঞ্জন আফরোজ
বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা গুঞ্জন আফরোজ (৩৬) গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র দুই মাস আগে একমাত্র কন্যাসন্তান স্বস্তি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তিনি লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। গুঞ্জনের বড় ভাই শহরের রেডচিলিস মোটেলের মালিক নজরুল ইসলাম সেলিম এ কথা জানান। গতকাল বুধবার মালতিনগর এমএস ক্লাব মাঠে জানাজা শেষে শহরের ভাইপাগলার মাজার গোরস্থানে গুঞ্জনকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক ও বগুড়া প্রতিনিধি।

ফজলুল কাদের কাদেরী
বিশিষ্ট ব্যাংকার ও লেখক ফজলুল কাদের কাদেরী (৮০) গতকাল বুধবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। কাল শুক্রবার বাদ জুমা তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
কর্মজীবনে ফজলুল কাদের কাদেরী অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক পদ থেকে অবসর নিয়ে বেসরকারি এনসিসি, ইউসিবি, এসআইবিএল ও কমার্স ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যা নিয়ে বিশ্বের ৫৪টি দেশের ১৩৭টি সংবাদপত্রে প্রকাশিত সংবাদ নিয়ে তাঁর লেখা দালিলিক গ্রন্থবাংলাদেশ জেনোসাইড অ্যান্ড ওয়ার্ল্ড প্রেস বইটির জন্য তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। বিজ্ঞপ্তি।

এম এস রশীদ
সিলেটের সমাজসেবক ও শ্রমিক নেতা এম এস রশীদ গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আইএলওসহ নানা প্রতিষ্ঠানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন। বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।