শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনুল হক
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার আমিনুল হক (৭৮) গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর উত্তর ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।

ফজলুল হক
মুক্তিযোদ্ধা ফজলুল হক (৬২) গতকাল শনিবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খামিনারবাগ গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।