শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রফিকা রইছ
সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা সাবেক সাংসদ আবদুর রইছের স্ত্রী সমাজকর্মী রফিকা রইছ (৭২) গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সুনামগঞ্জ অফিস।

সাহানা ইয়াসমিন
মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেনের স্ত্রী, টাঙ্গাইল উদীচীর সদস্য সংগীতশিল্পী সাহানা ইয়াসমিন চিনুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১২ নভেম্বর, মঙ্গলবার। এ উপলক্ষে আজ মরহুমার টাঙ্গাইলের বাসভবনে কোরআনখানি ও বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।