শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুন-নেছা
চৌমুহনী মুসলিম উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মুজিবুন-নেছা (৫০) গত সোমবার বেলা দুইটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা শেষে গতকাল ভোলার ওয়াজেদিয়া মসজিদ রোডে উকিল পাড়ায় পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। মুজিবুন-নেছা দৈনিক বণিক বার্তার ক্রীড়া প্রতিবেদক আবু মেরাজ মেভিজের মা। বিজ্ঞপ্তি।
জালাল উদ্দিন তালুকদার
সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে আছে কবর জিয়ারত, শোক র্যালি, জহুরা জালাল বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
নেত্রকোনা প্রতিনিধি।