শো ক
মো. সাইফুল ইসলাম
চলচ্চিত্র প্রযোজক শীষ মনোয়ারের বাবা সাবেক ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম (৬৭) গত সোমবার দুপুরে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নাচন মুহুরি গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়।
শেরপুর প্রতিনিধি
মনিরুন নাহার
সিলেট বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আনিসুর রহমান ফরাজীর স্ত্রী মনিরুন নাহার গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্বামী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আগামী শুক্রবার রাজধানীর গাবতলীর খালেক সিটিতে মরহুমার বাড়িতে দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এতে শরিক হওয়ার জন্য আত্মীয়স্বজনদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।