শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাফিয়া চৌধুরী
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মরহুম সৈয়দ মোহাম্মদ ইদরিসের সহধর্মিণী রাফিয়া চৌধুরী (৭৮) ১২ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর নিজ বাড়ি মাধবপুর উপজেলার চারাভাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হবে। তাঁর এক ছেলে সৈয়দ মনসুর উদ্দিন ব্রিটেনের লেবার পার্টির একজন কর্মকর্তা, অপর ছেলে এনটিভির সাংবাদিক সৈয়দ জয়নুল হোসাইন। বিজ্ঞপ্তি।
আবু হোসেন মল্লিক
মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু হোসেন মল্লিক (৬৬) গত বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কাল শনিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আবু হোসেন বাংলাদেশ প্রেস কাউন্সিল ও জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।