শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অছিমল আনদাম
চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভার জলদী গ্রামের অছিমল আনদাম (৮৩) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অছিমল আনদাম স্বামী, তিন ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁকে তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
কাজী নুরুল করিম
ফেনীর খাদ্য ব্যবসায়ী কাজী নুরুল করিম (৭৫) গত মঙ্গলবার ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন বিকেলে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।