শো ক
মো. হাফিজউদ্দীন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নিবাসী ভাষাসৈনিক মো. হাফিজউদ্দীন (৮০) গতকাল শুক্রবার ভোরে নারায়ণপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে পীরগঞ্জ ডাকবাংলা মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পীরডাঙ্গী কবরস্থানে দাফন করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
মোসলেম উদ্দিন
সাবেক পাট প্রতিমন্ত্রী ও মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসলেম উদ্দিন খান হাবু মিয়া (৮৩) গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আজ শনিবার বাদ জোহর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে মুক্তিযোদ্ধা সংসদসংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। মানিকগঞ্জ প্রতিনিধি