শো ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলানাথ ব্যানার্জী
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ভোলানাথ ব্যানার্জী (৭৯) গত সোমবার সন্ধ্যায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, পুত্রবধূসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুর শহরের পুনর্ভবা নদীর তীরে ফুলতলা শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। দিনাজপুর অফিস।
দীপ্তি দে
ডিজাইনার দীপ্তি দে গত রোববার পরলোকগমন করেছেন। তিনি ওস্তাদ স্বর্গীয় মিথুন দের মেয়ে এবং অনুপ করের স্ত্রী। আগামী ৫ ডিসেম্বর ময়মনসিংহে তাঁর বাবার বাড়িতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।