শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজুল হক
ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আজিজুল হক মজুমদার (৫৮) গত সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত সোমবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ফেনী।

মো. নজরুল ইসলাম
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ও ঐক্য ন্যাপের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মো. নজরুল ইসলাম (৭২) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিনি মেয়ে ও এক ছেলেসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।