শো ক
এনামুল হক ভূঞা
ফেনীর মহিপালের ব্যবসায়ী ও দাগনভূঞার অধিবাসী এনামুল হক ভূঞা (৫৩) গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী
নুরুল আফসার আলম
প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ ও গীতিকার কবির বকুলের ছোট বোন খুরশিদা খানম বেলির স্বামী মো. নুরুল আফসার আলম (৫০) গত বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ শুক্রবার তাঁর মরদেহ যুক্তরাষ্ট্রেই দাফন করা হবে। চাঁদপুর প্রতিনিধি।
আনোয়ারা বেগম
বেসরকারি সংস্থা আশা ইন্টারন্যাশনালের প্রধান পরিচালন কর্মকর্তা মো. এনামুল হক এবং চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক হাসনাইন খুরশেদের শাশুড়ি আনোয়ারা বেগম (৮০) গত বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকার শ্যামলীতে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।